সরকারের পদত্যাগ দাবি

দেশব্যাপী ছাত্র সমাবেশ করবে গণতান্ত্রিক ছাত্রজোট

বর্তমান সরকারের পদত্যাগসহ ছয় দাবিতে দেশব্যাপী ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন। জোটের নেতারা জানান, ১৩ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৪ নভেম্বর রংপুর, ৫ নভেম্বর বগুড়া, ৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ নভেম্বর বরিশাল, ১৭ নভেম্বর সিলেট, ১৮ নভেম্বর ময়মনসিংহ ও ২৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক সাদেকুল ইসলাম সোহেল বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশের জনগণ হিসেবে আমরা দুঃসহ সময় পার করছি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কবলে দেশ। রাতের অন্ধকারে ভোট ডাকাতির মধ্য দিয়ে জোরপূর্বক ক্ষমতায় আসা একটি ভয়ংকর ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন যাবৎ জনগণের কাঁধে চেপে আছে। আবারও তারা একই পথ অবলম্বন করে দেশি-বিদেশি মদদে ক্ষমতায় আসার চেষ্টা করছে।’ দেশের শিক্ষাঙ্গনের পরিস্থিতি খুবই খারাপ দাবি করে ছাত্রজোটের এই নেতা বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থা বহুভাগে বিভক্ত। মানসম্মত সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক শিক্ষাবস্থা নিশ্চিত করতে পারছে না। ক্রমাগত বাড়ানো হচ্ছে শিক্ষা ব্যয়। শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ ও শিক্ষা সংকোচন নীতি বেপরোয়া গতিতে এগিয়ে নিচ্ছে সরকার। ছাত্র, শিক্ষক এবং শিক্ষাসংশ্লিষ্টদের কোনো মতামত না নিয়েই সরকার এজেন্ডা বাস্তবায়ন করছে।’ তিনি আরও বলেন, ‘এ রকম পরিস্থিতিতে ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণ ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি চাইছে। বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের অব্যাহতাকে রুখতে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। আমরা গণতান্ত্রিক ছাত্র জোট ছাত্র-শিক্ষক-শ্রমিক কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাই।’ সংবাদ সম্মেলনে ছয়টি দাবি তুলে ধরেন ছাত্রজোটের নেতারা। এর মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা