মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল জাতকের শনির দশা কেটে যাওয়ায় এবার সময়টা নির্বিঘ্নে পার হবে। পুরনো রোগের আরোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লাভের যোগ রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ঠ। এবার আপনি নীরবতা ভেঙে বেরিয়ে পড়ুন। অবশ্যই সফল হবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে জাতক বর্তমানে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না যেন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। সৎ পথে চলুন।
মিথুন : ২১ মে-২০ জুন আমাদের সমাজে সাধারণত বলা হয়, মা সবার জন্য মঙ্গল বয়ে আনে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য স্নেহের হাত বাড়িয়ে দেন। সামনে শুভ দিন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তাই কাজে মনোযোগী হলে, সফলতা নিশ্চিত।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট এ লগনে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবে চিন্তে অর্থলগ্নি করবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর আপনার মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো সৎ ব্যক্তির পরামর্শ গ্রহণ করলে জনহিতকর কাজে জাতকের আসন্ন সফলতা নিশ্চিত।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর অষ্টমপতি লগ্নের সপ্তমস্থানে অবস্থানের ফলে, অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থলগ্নি করুন। সফল হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে পারিবারিক জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শে আর্থিক রূপে লাভবান হতে পারেন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি শনি গ্রহের যোগ রয়েছে। জাতক বর্তমানে আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। অন্যায়পথ পরিহার করুন, সম্মুখে সমূহ বিপদ।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন, অযথা বিপরীত লিঙ্গের মিথ্যা প্রলোভনে সাড়া দেবেন না।