বাংলাদেশ-ইংল্যান্ড

৩৭ ওভারে নেমে এলো ম্যাচ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা নির্বিঘ্নে শেষ করেছিল বাংলাদেশ। তবে গৌহাটির রাজধানী আসামের বরষাপাড়ায় যে বর্ষণ নেমেছে। তাতে ব্যাঘাত ঘটেছে ইংল্যান্ডের সঙ্গে টাইগারদের দ্বিতীয় ম্যাচে। বৃষ্টির কারণে বন্ধ থাকা খেলা শুরু হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা রাত ৮ টায়। খেলা হবে ৩৭ ওভারে।

বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় ৩ ঘণ্টা। সেই বৃষ্টি থামার পর মাঠ পরিচর্যায় নেমে পড়া হয়। স্থানীয় সময় সাড়ে চারটায় শুরু হয়েছিল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে মাঠ ভিজে যায়।

৩৭ ওভারের খেলায় পাওয়ার প্লে ৮-২৪-৮। একজন বোলার সর্বোচ্চ ৮ ওভার বল করতে পারবেন।

বৃষ্টি নামার আগে ৩০ ওভার শেষে বাংলাদেশ ১৫৩ রান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে। সেই ক্ষেত্রে বাংলাদেশ আর ১০ ওভার ব্যাট করবে।