জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘বৈশি^ক পরিস্থিতি, ডলারের মূল্যে ডিভ্যালুয়েশন, ফ্রেইট কস্ট, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি কারণে দ্রব্যমূল্য বাড়লেও দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। যেসব করপোরেট কোম্পানি বা বড় বড় ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে তা গ্রহণযোগ্য নয়। আলুর দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব সময় তাদের অভিযান পরিচালনা করছে।
গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন। সচেতনতামূলক এই বিতর্ক প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি। বিজ্ঞপ্তি