শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২২- ২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল চারটার দিকে অত্র কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী এবং হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও ১৭ থেকে ১৯ অক্টোবর সময়কালে ভারতের মুম্বাই-এ অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০২৩’ সম্মেলনে শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং অত্র কাউন্সিলের ২০২৪ এবং ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যপদের নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন বোর্ড ও একটি নির্বাচন আপীল বোর্ড গঠন ও নির্বাচনের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান; ভাইস চেয়ারম্যান এ. কে. এম. আমিনুল মান্নান (খোকন); এবং পরিচালকবৃন্দ মো. মুনির হোসেন; সৈয়দ মো. বখতিয়ার; জিয়াউল ইসলাম; গনেশ চন্দ্র সাহা, আতাউর রহমান খান ও কে, এম, আরিফুজ্জামান পর্ষদ সভায় যোগদান করেন।