ডিপ ফ্রিজের ভেতর মাছ মাংসে অনেক সময় বরফের পুরু আস্তরণ জমে ডিপ ফ্রিজের দরজার মুখ আটকে যায়। তখন বরফের আস্তরণ ভেদ করে খাবার-দাবার বাইরে বের করা সমস্যা হয়ে দাঁড়ায়। বারবার পরিষ্কার করে তাপমাত্রা কমিয়ে-বাড়িয়েও লাভ হয় না। কিছু উপায় জানলে সহজেই এ সমস্যা থেকে রেহাই পেতে পারেন। জেনে নিন কীভাবে বন্ধ করবেন ফ্রিজে অতিরিক্ত বরফ জমা
বরফ পরিষ্কারের উপায়
ফ্রিজের বরফ অল্প থাকতেই পরিষ্কার করে নিন। এক্ষেত্রে প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার করতে পারেন। স্টিলের চামচ ব্যবহার করা যাবে না। প্লাস্টিক বা কাঠের চামচ হলে বরফ পরিষ্কার করতে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি কম থাকবে। এ ধরনের চামচ ব্যবহার করলে ফ্রিজের গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা থাকবে না। ফ্রিজের পাশে একটি বালতি বা পাত্র রাখুন। যেন সংগ্রহ করা বরফগুলো তাতে রাখা যায়। ফ্রিজের ভেতরে থাকা বরফ সম্পূর্ণভাবে পরিষ্কার করার চেষ্টা করুন।
অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায়
থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করুন। ফ্রিজে থার্মোমিটার না থাকলে, তা বসিয়ে নিন। ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আটকে রাখুন। ভুলে খুলে রাখবেন না। দেওয়ালের সঙ্গে লাগিয়ে ফ্রিজ রাখবেন না। দেয়াল থেকে এক ফুট দূরে রাখুন। যেন ফ্রিজের কয়েল সহজে ঠা-া হতে পারে। রান্না করার পর সঙ্গে সঙ্গে খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠা-া করুন। এরপর ফ্রিজে রাখুন। গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ তৈরি হয়। ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি।