শুরু হয়েছে আরটিভির ‘ইয়াং স্টার সিজন ২’

তরুণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে আরটিভির রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় দ্বিতীয় সিজন। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১৭ হাজার প্রতিযোগীর ভিডিও থেকে প্রাথমিক বাছাই করে পাঁচ হাজার জন প্রতিযোগীকে। তাদের ভিডিও বিশ্লেষণ করে দুইদিনে মোট ২৫০ জন প্রতিযোগীকে ‘স্টুডিও অডিশন’ রাউন্ডে ডাকা হয় এবং অডিশন নেওয়া হয়।

এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা, গীতিকার কবির বকুল এবং সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ এবং রুহানী সালসাবিল লাবণ্য।

২৫০ জন প্রতিযোগী নিয়ে পরর্বতী রাউন্ড Piano Round, Judges Choice round, Desher Gaan Round, Poncho Kabi Round, Folk Song round, Cinema Song Round, Band round, Pop Song Round, Tribute Song Round & Singer Choice Round।

সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রিয়েলিটি শো-টির প্রযোজনা করছেন আরজু আহমেদ। আরটিভির পর্দায় ‘ইয়াং স্টার সিজন ২’ দেখা যাবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।