আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপায়ণের শুভেচ্ছা

দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গতকাল বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের কার্যালয়ে ইউনিক গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেনের হাতে শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা এবং সাবেক ফুটবল তারকা আবদুল গাফফার।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, সময় এবার আমাদের-বাংলাদেশের এ স্লোগান সামনে রেখে আরও এগিয়ে যাবে দৈনিক আমাদের সময়। বিগত দিনের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান।