উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি ঢাকার তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রকৌশলী মো. আশরাফুল আলম সভাপতি ও এস.এম আমজাদ হোসেন দীপ্তি মহাসচিব নির্বাচিত হয়েছেন।
৪০ সদস্যবিশিষ্ট নির্বাচিত অন্যান্যরা হলেন— সহ সভাপতি প্রকৌ: এসএম গোলাম মোস্তফা, জেদ্দা পারভীন খান রিমি, প্রকৌ. মো. জাহিদুর রহমান মন্ডল, প্রকৌ. খন্দকার মঞ্জুর মোরশেদ, ইঞ্জি. মো. উজির আলী, অ্যাড. এ.বি.এম আতিকুল আসফার ও প্রকৌ. মো. আতিকুল ইসলাম।
যুগ্ম মহাসচিব মোছা. লাবনী চৌধুরী ও প্রকৌ. নাসিম আহমেদ টিটো, কোষাধ্যক্ষ আহমেদ কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌ. এ এসএম সাখাওয়াত ইসলাম, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইকবাল আজিজ বিজু, দপ্তর সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, শিক্ষা, সাহিত্য, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রব্বানী ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিউল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুর রশীদ, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, কর্মসংস্থান ও স্বনির্ভর সম্পাদক প্রকৌ. ইমাম তৌকি মো. ফেরদৌস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নয়ন ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান।
নির্বাহী পরিষদ সদস্য প্রকৌ. মো. রেজাউল করিম, প্রকৌ. মো. জামিলুর রহমান, পাপিয়া সুলতানা, প্রকৌ. সুজন কুমার কর, মো. তুষার ইমরান, ড. মো. শফিউল ইসলাম, ইসরাত জাহান নিপা, মো. আব্দুল মান্ন্নান মন্ডল, প্রকৌ. মো. ইবনুল ওয়ারাহ, নাহিদ ফেরদৌস দৃষ্টি, স্থপতি মো. মুক্তাদির আবেদিন, মো. আল্লামা ইকবাল, মো. ফজলুল করিম, মোসা. শাপলা খাতুন, মো. রকিবুল হাসান, মো. হামিদুল্লাহ (জিহাদ), মো. আব্দুল হান্নান ও মো. হাফিজুর রহমান ।
উল্লেখ্য, উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি ঢাকা'র ২০২৩-২০২৫ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১০ সেপ্টেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার তারিখ ছিলো ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। একের অধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের যচাই বাছাই শেষে ১ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।