প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন উচ্চ আদালতসহ অধস্তন আদালতে আইনপেশায় নিযুক্ত দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীরা।
আজ বৃহষ্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানায় দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ব্লাইন্ড ল গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাডভোকেট সোসাইটি (ব্লাস)। সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এম মোসলেহ উদ্দিন আহমেদসহ এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অ্যাডভোকেট রেজমিন ইমরোজ।
প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীরা এ সময় কুশল বিনিময় করেন।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি হিসেবে ২৬ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি।