দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৬৭ সদস্যের একটি দল গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছে। কন্টিনজেন্টটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮-এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে।
জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ¦ালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান করবে। এ ছাড়া নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান, আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসাসেবা প্রদানসহ ডুবুরি সহায়তা প্রদানের কাজ করছে। আইএসপিআর