কোহিনূর কেমিক্যালের এ্যানুয়াল সেলস্ এন্ড মার্কেটিং কনফারেন্স

‘বিজয়ের প্রত্যয়ে বাধা পেরোই একসাথে’—এ স্লোাগানকে সামনে রেখে কোহিনূর কেমিক্যাল কোম্পানী লিমিটেডের ‘এ্যানুয়াল সেলস্ এন্ড মার্কেটিং কনফারেন্স-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর কক্সবাজারের হোটেল সী প্যালেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

২০২২-২০২৩ অর্থ বছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায় যারা সেলস্ এন্ড মার্কেটিং-এর কর্মকর্তা ও কর্মীবৃন্দ কোহিনূর কেমিক্যালের পন্য বিক্রয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ টার্গেট অর্জন করেছেন, সে সকল কর্মকর্তা ও কর্মীদের মধ্যে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সার্টিফিকেট ও উপহার প্রদান করেন।

কনফারেন্সে পরিচালক-কর্পোরেট এ্যাফেয়ার্স এম.এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সেলস এন্ড মার্কেটিং এম. জিয়াউল হাফিজ এবং প্রধান কার্যালয়সহ ফিল্ড পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । কনফারেন্সের শেষে প্রোডাক্ট-নলেজের উপর মাসিক লিখিত পরিক্ষার পুরস্কার এবং র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।