ইজিবাইক চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ১

বরিশালের বানারীপাড়ায় ইজিবাইক চালক হত্যার ঘটনায় মো. ইয়াসিন হাং (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সালাম বেপারি নামে ওই ইজিবাইক চালক খুন হন।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, বরিশালের বানারীপাড়া থানা এলাকায় চৌয়ারীপাড়া এলাকা দিয়ে নামে সালাম বেপারি ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় একদল লোক গতিরোধ করে। তখন ভয় পেয়ে সালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাস লাঠি দিয়ে আঘাত করলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। সালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিঠুনি দেয় ওই এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।