‘হাসিনা এ ডটার্স টেল’ চলচ্চিত্র প্রদর্শনী শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই দিনব্যাপী ‘হাসিনা এ ডটার্স টেল’ চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকের উদ্যোগে এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে আজ শনিবার বিকেল ৫টায়।

স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ চলচ্চিত্র প্রদশর্নী উপভোগ করেন।

প্রদর্শনীর আয়োজক মারুফুল ইসলাম ঝলক বলেন, এ চলচ্চিত্রটির মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের অনেক অজানা তথ্য মানুষ জানতে পারবে। পাশাপাশি শেখ হাসিনা ও শেখ রেহানার নানা ঘটনা প্রবাহ এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মকে এসব তথ্য জানাতেই এ প্রদর্শনীর আয়োজন করেছি।