৭৫৪ রানের ম্যাচে ১০২ রানের জয় দক্ষিণ আফ্রিকার

শ্রীলঙ্কাকে ৪২৯ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই রান টপকাতে পারলো না তারা। হেরে গেছে ১০২ রানের বড় ব্যবধানে।

দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট রেকর্ড গড়া দিন পাড় করে প্রোটিয়ারা। তিন ব্যাটসম্যানের একই ইনিংসে সেঞ্চুরি এর আগে বিশ্বকাপ দেখেনি। তাতে ভিত্তি করেই বিশাল পুঁজি পায় তারা। সেটা টপকাতে গিয়ে অবশ্য ভালোই জবাব দিয়েছে লঙ্কানরা। তারা থেমেছে ৩২৬ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন চারিথ আসালাঙ্কা। দাসুন শানাকা করেন ৬৮ রান।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন গেরাল্ড কটজে। রাবাদা, জেনসেন ও মহারাজ ২টি করে উইকেট শিকার করেন।

জিততে না পারলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে একটা রেকর্ডে ঠিকই নাম লিখিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। গত বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দল মিলিয়ে উঠেছিল ৭১৪ রান। সেটিই এত দিন বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উঠেছে মোট ৭৫৪ রান।