দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপায়ণের শুভেচ্ছা

দৈনিক সমকালের ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গতকাল শনিবার দুপুরে সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. কে. আজাদ ও সমকাল সম্পাদক আলমগীর হোসেনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাবেক ফুটবল তারকা আবদুল গাফফার এবং মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। এ সময় সাইফ আলী খাঁন অতুল বলেন, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে সমকাল। আমি আশা করি সমকাল এভাবে আগামীতেও এগিয়ে যাবে।