ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় মো. গোলাপ খান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের ভূঞাপুর উপজেলার ঝনঝনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপ খান উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝনঝনিয়া গ্রামের গোলাপ খানের বাড়িতে বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাড়ির পাশে রেললাইনের উপর বসেছিল। হঠাৎ বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।