টস জিতল নেদারল্যান্ডস, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে শুরু করেছিল তারা। তাতে আছে বেশ ফুরফুরে মেজাজে। আজ পেয়েছে তারা সহজ প্রতিপক্ষ ডাচদের। তবে ডাচদের সঙ্গে টস ভাগ্যে হেরে গেছে তারা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস হেরে ব্যাট করতে নামা কিউই অধিনায়ক টম লাথামও জিতলে ফিল্ডিং নিতেন বলে জানিয়েছেন।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট কিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন, উইকেট কিপার), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকারেন।