ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ক্রিকেট দেখার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপের পর্দা ওঠার দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। প্রতিদিনই হাজারো দর্শক ম্যাচ উপভোগ করেন। নগদের এই আয়োজনে সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ঘোষণা দিয়েছেন, এবার বাংলাদেশ দল বিশ্বকাপ জিততে পারলে স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়া হবে। টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট ম্যাচ দেখানোও ক্রিকেটের প্রতি নগদ কর্তৃপক্ষের ভালোবাসারই বহিঃপ্রকাশ।
এর আগে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে নগদ। তখন গোটা ফুটবল বিশ্বে এই আয়োজন সাড়া ফেলেছিল। বিজ্ঞপ্তি