জনবল নিচ্ছে ডিপিডিসি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটিতে ফিন্যান্স বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)/অ্যাকাউন্ট্যান্ট পদে চুক্তি ভিত্তিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বিভাগ: ফিন্যান্স

পদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)/অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি/বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেল অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াতে পরিবহনসুবিধা আছে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২৩ সালের ২৫ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং এসএসসি ও বিবিএস/বিবিএর সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

এই লিংকে আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। কারিগরি সহায়তার জন্য ০১৫৫৮০৫৬১৩৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১,৫০০ টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৩