ধর্মশালায় গতকাল রাতেও দুশ্চিন্তায় ফেলেছিল বৃষ্টি। স্থানীয় সময় রাত সাড়ে ১০টা-১১টার দিকে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি।
বৃষ্টির তোড় এবং বজ্রের গর্জনে মনে হচ্ছিল আজ খেলা হবে তো! কিন্তু ভোরের দিকে সুখবরের ইঙ্গিতও মিলতে শুরু করে। ভোর রাতে থেমেছে বৃষ্টি।
সকাল থেকেই পরিষ্কার ধর্মশালার আকাশ। ঝকঝকে রোদে উজ্জ্বল চারপাশ। আবহাওয়াই যেন বলে দিয়েছে ইংরেজদের সঙ্গে বাঙ্গালির ক্রিকেট লড়াই।