মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বলল হামাস

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আরব ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর আহ্বান মুক্তিকামী সংগঠন হামাস।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বকে সাধারণ সংহতি জানানোর আহ্বান জানিয়ে একটি ইভেন্ট খুলেছে হামাস।

সংগঠনটি জানায়, দিনটি ‘ফাইড্রে অব আল-আকসা ফ্লাড’ হিসেবে চিহ্নিত হবে, যার উদ্দেশ্য ‘ইসরায়েলি দখলদারত্বের প্রকাশ্য যুদ্ধের মুখে’ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেখানো।

বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের তরুণ ফিলিস্তিনিদেরও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে হামাস।