চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের

টিজার প্রকাশের কয়েক দিন পর ভারতের বাজারে চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন করেছে অ্যামাজফিট। ডিভাইসগুলোয় বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে এআই জেড কোচ অ্যাপও রয়েছে। অ্যাথলেটদের প্রশিক্ষণ গ্রহণে ও লক্ষ্য অর্জনে এ অ্যাপ সহায়তা করবে বলে দাবি কোম্পানির। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ৪৫৪ী৪৫৪। অন্যদিকে চিতাহ স্কয়ার ভার্সনে ১ দশমিক ৭৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি স্মার্টওয়াচে অ্যামাজফিটের ম্যাক্সট্র্যাক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা জিপিএসকে আরও শক্তিশালী করে। জেপ ওএস ২.০ থাকায় যেকোনো ডিভাইসে স্মার্টওয়াচ যুক্ত করে গান শোনা ও ৪৭০টি অডিও সংরক্ষণ করা যাবে। চিতাহ সিরিজের স্মার্টওয়াচে দেড়শর বেশি স্পোর্টস মোড, ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ও ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। স্পিডস্টার গ্রে রঙে দুটি ডিজাইনের স্মার্টওয়াচ কিনতে ২৭ হাজার ৭৬০ টাকা ব্যয় হবে।