ফায়ার সার্ভিসের ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদর দপ্তরে স্থাপিত ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার (ইআরসিসি) ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিপাবলিক অফ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) শাহানারা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার)। বিজ্ঞপ্তি