যমজ বাছুর জন্ম দিল রাহাত আলীর গাভী

নাটোরের বাগাতিপাড়ায় কৃষক রাকাত আলীর একটি গাভী যমজ বাছুর প্রসব করেছে। এ নিয়ে বাগাতিপাড়া দ্বিতীয়বারের মত গাভীর যমজ বাছুর প্রসবের ঘটনা ঘটেছে।

উপজেলার সদর ইউনিয়নের বিলগোপালহাটি গ্রামে বুধবার বিকেলে দেশী জাতের ওই গাভীটি দুটি এঁড়ে বাছুর প্রসব করে। গাভীর মালিক রাকাত আলী জানান, ছোট বেলা থেকে গরু পালনের সাথে জড়িত রয়েছেন। যমজ বাছুরের গল্প শুনেছেন। কিন্তু কখনও যমজ বাছুর হওয়া দেখেননি। তার গাভীর দুটি বাছুর প্রসব করায় তিনি খুব খুশি হয়েছেন। গাভীটি সুস্থ রয়েছে, একটি বাছুর সুস্থ রয়েছে এবং একটি দুর্বল হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভেটেনারি সার্জন আবু হায়দার বলেন, মানুষের মত গরুরও একের অধিক বাছুর হতে পারে। এটি একটি স্বাভাবিক ঘটনা। তিনি এই উপজেলায় যোগদানের পরে এটা দিয়ে দুটি গাভীর যমজ বাছুর প্রসবের খবর তিনি পেয়েছেন।