বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নবযিুক্ত সচিব মো. খায়রুল আলম শেখ।

গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দেশের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরপর সচিব টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ কেন্দ্রের খোঁজ খবর নেন। কথা বলেন কেন্দ্রর শিশুদের সাথে।