নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করবে বাংলাদেশ, দলে মাহমুদউল্লাহ

বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। চেন্নাইয়ের এম. চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড অধিনায়ক টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন করা হয়েছে। শেখ মেহেদীর জায়গায় মাহমুদউল্লাকে আবার একাদশে আনা হয়েছে।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও আছে এক পরিবর্তন। বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে দীর্ঘদিন পর চোট থেকে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। আগের ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন। আজ ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।