স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে ইউরোপের ধরনা ধরেছে। তারা ক্ষমতায় থাকাকালে মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যার্থ হয়েছিল। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি শুক্রবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির কোনো নেতা নেই, নেতৃত্বহীন দল। তাদের নেতা লন্ডনে বসে থাকে। বিএনপি ভাড়াটে দল।
তিনি আরও বলেন, আর দুই মাস পর জাতীয় নির্বাচন। এ নির্বাচনে ভুল করলে হবে না। সামনের নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। ভুল করলেই, বয়স্কভাতা বন্ধ করে দেবে, দেশে গণতন্ত্র থাকবে না, একবার ভুল করেছিলেন, কমিউনিটি হাসপাতাল বন্ধ করে দিয়েছিল। বিদ্যুতের লুটপাট হবে। আমাদের ছেলেমেয়েরা বোমা হামলায় পড়বে। সকল উন্নয়ন বন্ধ করে দেবে। বিএনপি ক্ষমতায় জ্বালাও-পোড়াও করে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আসন্ন নির্বচন উপলক্ষে যে কমিটি করা হয়েছে, তারা এখন থেকে একযোগে কাজ শুরু করেন। আপনারা এখন আর ঘরে বসে থাকবেন না। আপনানাদের নির্বাচনে অনেক কাজ। আমরা বিগত বছরে যে উন্নয়ন করেছি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠন একযোগে কাজ করলে, আগামী নির্বাচনে আমাদের কেউ হারাতে পারবে না।
ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়চরম্যান মো. আব্দুর রউফসহ আরও অনেকেই।