সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে। একইসময়ে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত থাকল।
দেশে শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪৭৯জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।