ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ মহড়া হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্ত এ মহড়া হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এ মহড়ায় ব্রিফিং করেন। তিনি মহড়া পর্যবেক্ষণ এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
হাবিবুর রহমান বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেই সব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠাণ্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা, জনশৃঙ্খলা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারিত্ব ও কাক্সিক্ষত সেবা দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে।’
পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘অতীতে যত চ্যালেঞ্জ এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সঠিকভাবে তা মোকাবিলা করেছে।’