কাল থেকে জরায়ুর ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকা

নারীদের জরায়ুর ক্যানসার প্রতিরোধে আগামীকাল রবিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শুরু হচ্ছে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি।

প্রথম পর্যায়ে এ টিকাদান কর্মসূচি চলবে ১৮ দিন। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। পরের আট দিন দেওয়া হবে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, এই টিকা মেয়ে শিশুদের জন্য খুবই দরকারি। এ রোগে আক্রান্ত হলে নারীদের জরায়ু কেটে ফেলতে হয়। আর এ রোগটি শুধু নারীদেরই নয়, পুরুষদের ছড়ায়। তবে পুরুষদের চেয়ে নারীদের আক্রান্তের হার বেশি ও স্বাস্থ্যগত প্রভাবও বেশি। টিকাটি অনেক ব্যয়বহুল। সরকার এ টিকা বিনামূল্যে দিচ্ছে।

করপোরেশনের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ সময় ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসরত পঞ্চম থেকে নবম ও শ্রেণিতে পড়–য়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৮৯ হাজার ৪৫১ মেয়েকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ঢাকা বিভাগে ২৩ লাখ কিশোরীকে দেওয়া হবে এই টিকা।

এই টিকা নিতে উপযুক্ত মেয়েদের ঠধীবঢ়র অ্যাপ অথবা াধীবঢ়র. মড়া. নফ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।