প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার ইমরান ছিলেন বাংলাদেশের একমাত্র ১০ হাজারী ব্যাটসম্যান। নাঈম ইসলামকে সঙ্গী পেলেন তিনি।
আজ সিলেটে জাতীয় লিগের ম্যাচে ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে ৫ রান করে ১০ হাজার রান পূর্ণ করেন একসময় 'ছক্কা নাঈম' হিসেবে পরিচিত নাঈম ইসলাম। ৯৯৩০ রান নিয়ে ১৬৪তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৬৫ রানে আউট হয়ে যাওয়ায় ১০ হাজার থেকে ৫ রান দূরে ছিলেন। আজ সেই পূরণ করে আরও ৩৯ রান এগিয়ে গেছেন নাঈম। ২৬৯তম ইনিংস লাগলো নাঈমের এই ল্যান্ডমার্কে পৌছাতে। ৩১ সেঞ্চুরির সঙ্গে ৪৪টি ফিফটিও পেয়েছেন চলার পথে।
২০১৮ সালে ১০ হাজার রানের মাইল ফলক ছোয়া তুষার ইমরান ১৮২ ম্যাচ খেলে করেছেন ১১ হাজার ৯৭২।