ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি শাহ আলম (৪৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে কারারক্ষীরা সার্জারী ওয়ার্ডে ভর্তি করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসধীন ওয়ার্ডে মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার কয়েদী নম্বর ৮৩২৬/এ।