ডিলারদের নিয়ে থাইল্যান্ডে ফ্রেশ সিরামিকসের ট্যুর

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) পক্ষ থেকে ডিলারদের সঙ্গে আনন্দঘন সময় ভাগাভাগি করতে থাইল্যান্ড ভ্রমণ করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর থাইল্যান্ডের পাতায়া ও ব্যাংকক শহরে ‘কাটিং দ্য এজ’ শীর্ষক একটি বিশেষ ট্যুর-এর আয়োজন করা হয়।

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর স্বল্প সময়ের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ‘নান্দনিক জীবনের ফ্রেশ সূচনা’ প্রতিশ্রুতি নিয়ে এমসিআইএল-এর ব্র্যান্ড ‘ফ্রেশ সিরামিকস’ এই শিল্পে ইতিমধ্যেই দেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এই সাফল্যের ধারাবাহিকতায় ডিলারদের সঙ্গে ভ্রমণের আয়োজন করা হয়।

চার রাত ও পাঁচ দিনের এই আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন এমসিআইএল-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) এ.কে.এম. জিয়াউল ইসলাম এবং ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

এই আনন্দভ্রমণের ফলে এমসিআইএল ভবিষ্যতে আরও উৎসাহ নিয়ে ও বন্ধুত্বপূর্ণতার সঙ্গে এগিয়ে যাবে বলে মনে করছেন তারা।