রাশিফল

প্রেমের প্রলোভনের শিকার হবেন কন্যা

মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে ঋতুর প্রভাবে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেবে।

তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) কাছের আত্মীয়ার কারণে প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অতএব হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার্য।

বৃষ : (২১ এপ্রিল-২০ মে) আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেন সতর্ক হোন। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) জাতক/জাতিকা অপ্রয়োজনে দূরের কোনো ভ্রমণ না করাই ভালো।

মিথুন : (২১ মে-২০ জুন) জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই কোনো সুসংবাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে।

কর্কট : (২১ জুন-২০ জুলাই জাতককে পরিবারের প্রবীণদের ডাকে মাতুলালয়ে যেতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) জাতকের অসাবধানতায় ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই নতুন ব্যবসায়ে লগ্নির পূর্বে সাবধান হোন।

কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) জাতক জাতিকা প্রেমের প্রলোভনের শিকার হবেন। অবশ্য প্রবীণদের পরামর্শ ভুলের হাত থেকে বাঁচাবে।

ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) যে জাতক সত্বর কোনো শুভাঢ্যার কারণে উদ্ভুত সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। অবশ্য আবেগ পরিত্যাজ্য।

মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতকের শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। হয়তো কিছু অর্থপ্রাপ্তি হতে পারে।

কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতকের বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। এ বেলা ইচ্ছাপূরণের বেলা। দ্রুত সিদ্ধান্ত নিন।

মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সমাজে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা রয়েছে। হয়তো কাছের জনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।