পুঁজিবাজারের একমাত্র সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর ফরিদপুর শাখার উদ্বোধন করা হয়েছে।
দেশের প্রধানতম মার্চেন্ট ব্যাংক হিসেবে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত সেবা দেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণের অংশ হিসেবে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সম্মানিত বিনিয়োগকারীদেও জন্য শহরের প্রাণকেন্দ্র ড্রীম শপিং কমপেক্স (৩য় তলা), গোলপুকুর, মুজিব সড়ক এ নিজস্ব কমার্শিয়াল স্পেস এ আইসিএমএল-এর ৯ম শাখা হিসেবে ফরিদপুর শাখা উদ্বোধন করা হয়েছে।
শাখার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএল-এর চেয়ারম্যান মো. আবুল হোসেন। আইসিএমএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএল-এর পরিচালনা পর্ষদের সদস্য ড. মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. জাহিদ হোসেন, ফৌজিয়া হক, এফসিএ, মো. আমজাদ হোসেন এবং রাজী উদ্দিন আহমেদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা এবং ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান।
এছাড়া, স্থানীয় বিনিয়োগকারীগণসহ আইসিবির মহাব্যবস্থাপকগণ, ফরিদপুরের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আইসিএমএল-এর সকল স্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও অনলাইনে মিডিয়ার প্রতিনিধিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইসিএমএল-এর ফরিদপুর শাখা মার্চেন্ট ব্যংকিং সংক্রান্ত সবধরণের সেবা ফরিদপুর বাসীদের দোরগোড়ায় নিয়ে আসবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।