কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মিছবাহ উদ্দিন আহমদের (আবুল মিয়া) স্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের মা জরিনা আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮৬ বছর বয়সী জরিনা আক্তার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার বাদ আসর হোসেনপুর নতুনবাজার কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।