সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
পদ: রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, মার্কেটিংয়ে এমবিএ।
অতিরিক্ত যোগ্যতা: বেকারি (কেক, বিস্কুট, রুটি), পানীয়, প্রসাধনী/প্রসাধন সামগ্রী বিষয়ে ধারণা থাকতে হবে। এছাড়াও বিক্রয় ব্যবস্থা/আধুনিক বাণিজ্য এবং বাজার অনুপ্রবেশ কৌশল সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা লাগবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
বয়স: ৩০-৪০ বছর।
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর নভেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস