আরব সফর শেষে আবারও ইসরায়েলে ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব বিশ্বের ছয়টি দেশ সফরের পর সোমবার (১৬ অক্টোবর) ইসরায়েলে পৌঁছেছেন। তিনি ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজার মানবিক সংকট দূর করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

আকস্মিকভাবে তেল আবিব সফরের মাত্র চারদিন পর ব্লিঙ্কেন জেরুজালেমে ইসরায়েলি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। তিনি এমন এক সময় ইসরায়েল সফর করছেন যখন দেশটি গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

গতকাল রবিবার কায়রোতে ব্লিঙ্কেন বলেন, আমাদের অন্য অংশীদারদের সঙ্গে গত কয়েকদিনে ইসরায়েলি মিত্র ও বন্ধুদের নিয়ে এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে কথা বলে আমি যা শুনেছি, আমি যা শিখেছে তা আমি শেয়ার করার একটি সুযোগ চাই। খবর এএফপি ও বাসসের।

তিনি এমন এক সময় এই সফরে এলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরের আমন্ত্রণ বিবেচনা করছেন। মার্কিন কর্মকর্তরা বলছেন, ব্লিঙ্কেন তার সফরকালে নেতাদের কাছ থেকে হামাসের ব্যাপক বিরোধিতার কথা শুনলেও ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।