সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাহেব আলী

‘পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন’-এর সভাপতি শেখ মো. সাহেব আলী ‘বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারশনে’র ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৩ এ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। পেট্রোবাংলার সর্বস্তরের কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে এই পদে দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি