ইউরো বাছাইপর্বের ম্যাচে সোমবার রাতে স্বাগতিক বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। এদিন আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এর সুবাদে এই বছর ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল স্কোরার বনে যান তিনি।
এ বছর ৪৩ ম্যাচ খেলে রোনালদোর পা থেকে এসেছে ৪০ গোল। সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৮টি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি।
৩৯ গোল নিয়ে তালিকায় দুইয়ে আছেন আর্লিং হলান্ড। ৩৫ গোলে কিলিয়ান এমবাপে আছেন তিনে।
পর্তুগালের গোল উৎসবের দিনে একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেস, হুয়াও কানসেলো ও হুয়াও ফেলিক্স। এ নিয়ে ইউরো বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল পর্তুগাল