১৩তম ওভারে উসামা মিরের বলে চার মেরে চমৎকার ফিফটি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সেই সাথে এবারের বিশ্বকাপে শতরানের সেরা উদ্বোধনী জুটি গড়েছে অস্ট্রেলিয়া। এই উসামা মির ক্যাচ ফেলেছিলেন ওয়ার্নারের। ৫ম ওভারে আফ্রিদির ডেলিভারিতে টপ এজ হলে মিড অনে সহজ ক্যাচ ফেলে দেন তিনি।
ওয়ার্নার আর মার্শের এই জুটিতে অস্ট্রেলিয়া ম্যাচেও নিজেদের অবস্থান আরো মজবুত করে নিয়েছে।
৩৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ফিফটি পূর্ণ করেন ওয়ার্নার।
ফিফটি তুলে নিয়েছেন মার্শও। দুই ওভার পরে ৪০ বলে ফিফটি করেন মার্শ। ৮টি চার ও ২টি ছক্কা আসে তার ব্যাট থেকে