কথা ও কবিতায় কবি আসাদ চৌধুরীকে স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠন। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কবির ঘনিষ্ঠ সহযোগী ও সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন।
তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন এর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, কবি ও লেখক আবদুর রহিম, জেলা উদীচী সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, তরী বাংলাদেশের সোহেল রানা ভূঞা ও সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। নিবেদিত কবিতাপাঠ করেন কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি তিতাস হুমায়ুন।
একক আবৃত্তি করেন রেজা এ রাব্বী, ফারদিয়া আশরাফি নাওমী, প্রিয়া সাহা, বাদল দেবনাথ, রিয়া রায়,অবন্তিকা চক্রবর্তী, আনিসুর রহমান। নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন সোহাগ রায়। স্বাগত ভাষণ দেন সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল।