গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনকে গণসংবর্ধনা

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় হায়দারাবাদ এলাকার আক্কাস মার্কেটে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র জায়েদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. রজব আলী, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমাছ মোল্লা, কাউন্সিলর নজরুল ইসলাম বিকি, মো. সুলতান উদ্দিন, শিরিন আক্তার, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আশরাফুল আলম রানা, আবদুর রহমান মেম্বার, জয়নাল আবেদীন প্রমুখ।

এর আগে মেয়র জায়েদা খাতুন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর হাসান বিল্লালের নতুন কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।