আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল এ সপ্তাহে জাতকের শুক্রের শয়নাদি দ্বাদশভাবে দেখা যায় যে, যেকোনো কাজে সফলতার যোগ রয়েছে। তাই একটু ভেবে সিদ্ধান্ত নিন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর জাতক পড়শির পরামর্শে ব্যবসায়ে লগ্নি করে লোকসান করবেন। বুঝে শুনে সিদ্ধান্ত নিন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে জাতক হঠাৎ কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পথিমধ্যে প্রশাসনের বিশেষ রক্ষা দ্বারা নিগ্রহের সম্ভাবনা রয়েছে। তাই সাবধান হোন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর নারী-পুরুষ নির্বিশেষে জাতক শারীরিক রূপে আঘাত পেতে পারেন। যেকোনো কাজে বা খেলা-ধুলায় সাবধান হোন।

মিথুন : ২১ মে-২০ জুন জাতকের যেকোনো পরিকল্পনার সফলতা মুকুলেই ঝরে যেতে পারে। দশাবিধির ফলে নিজ পাওনা টাকা পেতে সমস্যায় ভুগতে পারেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ নেই। সামাজিক অস্থিরতায় হয়তো কোনো ঝামেলায় জড়াবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট জাতক এ সপ্তাহে মুকুলের দ্বারীর অবহেলায় অর্থহানি হতে পারে। আবার ঋতু পরিবর্তনের কারণে শারীরিক সমস্যার যোগ রয়েছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর অনূঢ়া তরুণীদের বিবাহের যোগ রয়েছে। তবে প্রতিবেশী মহিলার দুরভিসন্ধি হয়তো শুভ কাজে বাধার সৃষ্টি করবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর এ সপ্তাহটা ফলাদি গুল্মের চাষ নিয়ে ঝামেলা হতে পারে। প্রকৃতির বৈরী আবহাওয়ার জন্য ফসলাদির বোল মুকুলেই ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি জাতকের ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে। হয়তো পাওনাদার জ্বালাবে। তবে সুদে ঋণ গ্রহণ না করাই শ্রেয়।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি সমাজের নিচুতলার লোকেদের অন্যায় আবদার রাখতে গিয়ে জাতক রাজরোষে পড়তে পারেন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতকের অঙ্গহানির যোগ রয়েছে। হাসপাতালের চিকিৎসকের অদক্ষতায় ভোগান্তি বাড়তে পারে।