অস্থিরতায় পাঠ করার দোয়া

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিসু।

অর্থ: হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের অসিলায় আমি সাহায্য কামনা করছি।

হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে তিনি এই দোয়া পড়তেন। -সুনানে তিরমিজি : ৩৫২৪

একই সনদসূত্রে হজরত আনাস (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা সবসময় ‘ইয়া জাল-জালালি ওয়াল-ইকরাম’ পাঠ করাকে অপরিহার্য করে নাও।