তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ না চাইলে তফসিল ঘোষণা হলেও নির্বাচন হবে না। তফসিল ঘোষণার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই।

রবিবার (২২ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণষদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সমবায় দলের সহসভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, এসএম মহসীন প্রমুখ।