সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. ১৯তম এশিয়ান গেমস-২০২৩ চীনের কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর : হাংজু
২. দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর : চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৩. ব্রিকসের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর : সিরিল রামাফোসা
৪. দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
উত্তর : ৪৪টি
৫. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন
৬. স্মার্ট বাংলাদেশ দিবস কবে?
উত্তর : ১০ ডিসেম্বর
৭. আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার কে?
উত্তর : জামাল ভূঁইয়া
৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?
উত্তর : ডক্টর অব লজ (মরণোত্তর)
৯. SDG বাস্তবায়নের লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত?
উত্তর : ২০৩০ সাল
১০. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয়?
উত্তর : ১৫তম
১১. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তর : হাড়িয়াভাঙ্গা
১২. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা
১৩. মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কী?
উত্তর : অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
১৪. মধ্য আমেরিকার কোন দেশে সেনাবাহিনী নেই?
উত্তর : কোস্টারিকা
১৫. বাংলাদেশের প্রথম জনশুমারি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৪ সালে
১৬. ৯ম ফিফা মহিলা বিশ্বকাপ-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তর : স্পেন
১৭. ক্রিকেটে সর্বপ্রথম লাল কার্ড পাওয়া খেলোয়াড় কে?
উত্তর : সুনিল নারিন
১৮. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর : ১৯৫২ সালে
১৯. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
উত্তর : গাজী মাজহারুল আনোয়ার