মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ করে দিয়ে বিমান বিধ্বস্ত করার চেষ্টা চালিয়েছেন একজন পাইলট। অবশ্য ওই পাইলট ঘটনার সময় বিমান চালনার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি অফ-ডিউটি পাইলট হিসেবে ককপিটের ভেতর বসা ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার জানিয়েছে, গত রবিবার যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের ওয়াশিংটন থেকে সান ফ্রান্সিসকোগামী একটি বিমানে এমন ঘটনা ঘটে। তবে ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করা ওই পাইলটকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই পাইলটের নাম জোসেপ ডেভিড এমারসন। তার বয়স ৪৪ বছর। বিমান বিধ্বস্তের চেষ্টা চালানোয় তার বিরুদ্ধে ৮৩ ধারায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মাঝ আকাশে এমন অনাকাক্সিক্ষত ঘটনার পর বিমানটি দ্রুত ওরেগনের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করান পাইলট। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলে সতর্কবার্তা পাঠান তিনি।