ম্যানেজার নিচ্ছে সিটি ব্যাংক

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংকিং প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ক্যাশ ম্যানেজমেন্ট ও কস্টোডিয়াল ক্লাস্টার বিভাগে রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সিটি ব্যাংক লিমিটেড।

বিভাগ: ক্যাশ ম্যানেজমেন্ট ও কস্টোডিয়াল ক্লাস্টার।

পদ: রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। ব্যাংকিং/ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্টে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন

অতিরিক্ত যোগ্যতা: ক্লায়েন্টদের চাহিদা বোঝার ক্ষমতা এবং সমস্যা সমাধানের জন্য দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: কমপক্ষে ২৬ বছর।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩

সূত্র: বিডিজবস